আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবী

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবী

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। হামলার শিকার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন সিকদার (৩৪) বাদী হয়ে বুধবার রাতে সদর থানায় মামলাটি করেন। এতে বহিরাগত আরও ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শরীফ মো. সালাহউদ্দিন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মাহবুবুর রহমান, আইনজীবী মো. মিজানুর রহমান ওরফে মিজান মাস্টার, এস এম তৌফিক হোসেন, মো. আরিফ হোসেন, মো. সাহাবুদ্দিন (সাবু), মো. আরিফুর রহমান, মো. নাজমুল আহসান, মজিবুল হক বিশ্বাস, মো. আবু জাফর খান ও মো. ইমরান হোসেন। মামলায় জেলা জামায়াতের আমির আইনজীবী মো. নাজমুল আহসানসহ দলীয় আটজন আইনজীবীকে সাক্ষী করা হয়।

 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় ও জমা এবং টাকা দাখিলের দিন ধার্য ছিল। ওই দিন সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সদস্য পদে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্যানেলের আইনজীবীরা মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে আইনজীবী সমিতির কার্যালয়ে উপস্থিত হন। এ সময় পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিনসহ বাকি আসামিরা বাধা দেন। এরপর তাঁর নির্দেশে বিএনপিপন্থী আইনজীবীরা বাদী ও তাঁর সঙ্গে থাকা জামায়াতপন্থী আইনজীবী প্রার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করেন। বাদী এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তাঁর পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেন আসামিরা। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার বিষয়ে পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে হামলার অভিযোগে

শেয়ার করুন

পাঠকের মতামত