আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা বিজয়নগরে

শহিদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা বিজয়নগরে

শহিদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার সহধর্মিণী মোছা. রুনা আক্তার। 

মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছা. রুনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। এটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
​​​​​​​
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করাকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাঘাতে আহত হন. 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত