আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বললেন ইসি মাছউদ

সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় বললেন ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সবাই বলেছেন যে, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। তাই, স্থানীয় নির্বাচনের কথা এই মূহুর্তে চিন্তা করছি না। আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে এরকম কোনো অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় এক বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

তিনি বলেন, হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পরে যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তপশিল ঘোষণা করতে হবে। তাই, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। তবে আইনশৃংখলা অবনতির বিষয়ে ইসি বলেন, দিন দিন আইনশৃংখলার উন্নতি হচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

পরে তিনি পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃস্কুল ও মাদ্রাসার বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা এবং টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত