আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার: শিক্ষা উপদেষ্টা

এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার: শিক্ষা উপদেষ্টা

এই বছর ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ রোববার দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।’

পুরস্কারের সংখ্যা হবে ১০ জনের কম বলে জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সংখ্যার বিষয়ে একই কথা জানালেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও।

সাংবাদিকদের বলেন, ‘দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের সংখ্যা ১০ এর নিচে থাকবে।’

র‌্যাবের মতো কোনো বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন আসিফ নজরুল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত