আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বনানীতে দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বনানীতে দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ জানায়, আজ সোমবার (১০ মার্চ) সকালে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় নিহত নারী পোশাক শ্রমিক উল্লেখ করে পুলিশ জানায় যে, তার নাম সুমাইয়া আক্তার, বয়স ১৯ বা ২০ বছর হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম পরিচয় এখনো জানা যায় যায়নি।

আজ সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউ টার্নে ওই দুর্ঘটনা ঘটে। তবে কোন গাড়ি এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্ট কর্মীরা রাস্তার দুই পাশ বন্ধ করে রেখেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রেখেছে তারা।

মূল সড়ক বন্ধ থাকায় বনানী-কাকলী ক্রসিং ও মহাখালীর আমতলী ক্রসিং হয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত