আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় সংঘটিত এই অপরাধে ইতোমধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। তারা হলেন-আশরাফুল ও দীপ সরকার।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী সনাতন ধর্মাবলম্বী। তিনি ভালোবেসে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

গত চার মাস ধরে তার সেই স্বামী কোনো যোগাযোগ করছেন না এবং তার ফোন নাম্বারও বন্ধ। 

এরপর তিনি বাবার বাড়িতে ফিরে গেলে ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে অসহায় অবস্থায় তিনি জীবিকার সন্ধানে শনিবার ঢাকার কেরানীগঞ্জে আসেন।

সারা দিন কাজের সন্ধান করেও ব্যর্থ হন ওই নারী। রাতে তিনি ইকুরিয়া এলাকায় একা ঘোরাঘুরি করছিলেন। এই সময় দুজন অটোরিকশাচালক তার কাছে এসে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে এক পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।

নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং দুই অভিযুক্ত আশরাফুল ও দীপ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ওই নারী ঢাকায় চলে আসেন। শনিবার রাতে তাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে এবং আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত