আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

বিয়ের অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে আছে কিশোর

বিয়ের অনুষ্ঠানে শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ হেফাজতে আছে কিশোর

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মঙ্গলবার সকালে অভিযুক্তকে টাঙ্গাইল শহর থেকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। আটককৃত কিশোর (১৩) টাঙ্গাইল শহরের আকুর টাকুরপাড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আমান উল্লাহ।

পুলিশ জানান, শুক্রবার মানিকগঞ্জের আটিগ্রামে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তারা। এ সময় ৩ বছরের ওই শিশুকে স্কুলছাত্র যৌন নিপীড়ন করে। পরে বিষয়টি ওই শিশুর মা টের পেয়ে টাঙ্গাইল চলে আসেন।

রোববার শিশুটিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শিশুকে চিকিৎসক দেখার পর সোমবার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। 


টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুল রহমান জানায়, ধর্ষণের অভিযোগ নিয়ে সখীপুর হাসপাতাল থেকে টাঙ্গাইলে সদর হাসপাতালে ভর্তি হয় শিশুটি৷ শিশুটির সোয়াপ সংগ্রহ করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। 

শিশুটির মা বলেন, বিয়ের অনুষ্ঠানের রাতে আমার মেয়ের সঙ্গে অন্যায় কাজ করা হয়। 

মানিকগঞ্জ সদর থানার ওসি বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটির বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমরা তদন্ত করছি। এই ঘটনায় মঙ্গলবার আমাদের একটি টিম টাঙ্গাইল থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

জানা যায় যে, তাদের বাড়ি মানিকগঞ্জে হলেও শিশুটির পিতা টাঙ্গাইলের সখীপুরে চাকরি করেন। সেই সুবাদে ঘটনার পর তারা টাঙ্গাইলের সখীপুরে চলে যান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত