আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শিশুছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত

শিশুছাত্রকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত

নাটোরে শিশুছাত্রকে (১১) ধর্ষণের দায়ে আবদুর রহিম ওরফে কালু (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় এ দণ্ডাদেশ দেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত শিক্ষক আবদুর রহিম নাটোর শহরের কাঁঠালবাগান এলাকার আবদুল জব্বারের ছেলে ও বড়াইগ্রাম উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টায় বিচারক আদালতের কার্যক্রমের শুরুতেই শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। বিচার চলাকালে তিনি জামিনে থাকলেও গতকাল মঙ্গলবার আদালত তাঁকে কারাগারে নেন।

রায় ঘোষণার সময় আদালত জানান, মামলাটি তদন্তকালে আসামি ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিচার চলাকালে বাদীপক্ষ থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় আসামির বিরুদ্ধে ভুক্তভোগী শিশুকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের ৫০ হাজার টাকা আদায় করে ভুক্তভোগী শিশুকে প্রদান করা হবে। রায় ঘোষণার পর কর্তব্যরত পুলিশ আসামিকে কারাগারে নিয়ে যায়।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৮ মে সন্ধ্যায় অভিযুক্ত আসামি বাড়ি থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে জলসার কথা বলে মোটরসাইকেলে করে নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে তিনি ওই শিক্ষার্থীকে বাড়িতে নামিয়ে দিয়ে দ্রুত চলে যান। পরে শিশুটি তার মা–বাবার কাছে তাকে ধর্ষণের কথা জানায়। শিশুটির বাবা ২১ মে ওই শিক্ষকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন।


সূত্রঃ প্রথম আলো 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত