আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ইডেনছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ইডেনছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গায়ে আগুন ধরানোর আগেই ওই ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁও থানায়

বাবার ওপর অভিমান করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইডেন কলেজের এক ছাত্রী।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আত্মহত্যার উদ্দেশে শরীরে কেরোসিন ঢেলে দেন। তবে আগুন ধরানোর আগেই ওই ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে যাওয়া হয় তেজগাঁও থানায়। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সমকালকে বলেন, 'বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে দাঁড়ান ইডেন কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। প্রথমে মনে করা হয়েছিল তিনি রাস্তা পারাপারের চেষ্টা করছেন। কিন্তু একটু পর দেখা যায়, তার সঙ্গে তরল পদার্থ ভর্তি একটি জার রয়েছে। সেই জারের মুখ খুলে তিনি নিজের শরীরে ঢেলে দেন। ওই জারে কেরোসিন ছিল।  এক পর্যায়ে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ এগিয়ে যায় এবং তাকে আটক করে।'

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী জানান, কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল তার। বাবার ওপর অভিমান করে তিনি এ ঘটনা ঘটাতে যাচ্ছিলেন বলেও জানান।

তেজগাঁও থানার এসআই শামীম শিকদার সমকালকে বলেন, 'পরিবারের সদস্যদের সঙ্গে ওই ছাত্রীর অনেকদিন ধরেই মনোমালিন্য চলে আসছে। এর আগে তিনি বাবার বিরুদ্ধে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন বলে জানিয়েছেন।

ওই ছাত্রী পুলিশকে জানান, তিনি আগে ইডেন কলেজের ছাত্রীনিবাসে থাকতেন। তবে এখন পলাশী এলাকার একটি মেসে থাকেন। বাবাসহ পরিবারের অন্য সদস্যরা তার খরচ দিচ্ছেন না বলে অভিমান করে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। পাশাপাশি ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেয়ার চেষ্টাও চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত