আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কুকুর মারা নিয়ে ২ দিনব্যাপী সংর্ঘষ

কুকুর মারা নিয়ে ২ দিনব্যাপী সংর্ঘষ

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কুকুরকে মারতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া সংঘর্ষ দফায় দফায় বৃহস্পতিবার রাত পর্যন্ত গড়িয়েছে।


বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় দুই গ্রামের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।


আহত ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ি ও রহিম মেম্বারের বাড়ীর লোকজনের সঙ্গে এনায়েতপুর গ্রামের লোকজনের দফায় দফায় সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার ধোপল্লা থেকে আসা একদল লোক এনায়েতপুর গ্রামের মানছুররার বাড়ীতে হামলা চালায়। সংঘর্ষের ঘটনার জেরে তার বাড়ীতে হামলা ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। এছাড়া এনায়েতপুরের লোকজন ধোপল্লা গ্রামের কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধোপল্লার আহত অহিদ ও আল আমিন। অপরদিকে এনায়েতপুরের কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতের বেশিরভাগ রক্তাক্ত বলে জানান চিকিৎসকেরা।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, হাজীগঞ্জের মারামারির ঘটনাগুলোতে কেউ অভিযোগ দিচ্ছে না। এনায়েতপুর ও ধোপল্লা দুই উপজেলার সীমানাবর্তী গ্রাম। দুই থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার বিকালে ধোপল্লা বাজারের রাজনের চায়ের দোকানের সামনে একটি কুকুর বসা ছিল। ওই কুকুরকে ধোপল্লার এক ছেলে মারধর করে। এতে এনায়েতপুরের একটি ছেলে বাধা দেয়। প্রথমে উভয়ের মধ্যে মারামারি হয়। এরপার এনায়েতপুর থেকে একদল যুবক ও কিশোর ধোপল্লা বাজারে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত