আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

রাজশাহীতে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

রাজশাহীতে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

রাজশাহীর বাঘায় বিএনপির বিরুদ্ধে উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিলের একদিন পর পাল্টা মিছিল করেছে বিএনপি। সেই মিছিলে জামায়াতকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে দেশ ত্যাগের স্লোগান দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বাঘা উপজেলা জামায়াতের উদ্যোগে বাঘা পেট্রোলপাম্প থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাঘা বাজারে এসে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেই প্রতিবাদ সমাবেশে উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি কর্তৃক জামাত-শিবির এর পাঁচ নেতাকর্মীর উপর হামলা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংটুর এবং লুটপাটসহ মোটর সাইকেলে আগুন দেওয়ার প্রতিবাদ জানান জামায়াত নেতারা । সোমবার সন্ধ্যায় সংগঠনের নেতারা বিএনপির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন।


এদিকে জামায়াতে ইসলামীর এই মিছিল করার একদিন পর বুধবার দুপুর সাড়ে সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলা ও বাঘা পৌর বিএনপির উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলে তারা জামায়াতকে রাজাকার আখ্যা দিয়ে স্লোগা দেওয়া হয়, ‘হই হই, রই রই জামায়াত-শিবির গেলি কই। ৭১ এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়।’

বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, বিএনপির বিরুদ্ধে জামাত-শিবিরের মিথ্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলা আম চত্বরে আমরা একটি বিক্ষোভ মিছিল ও পথসভা করে প্রতিবাদ জানিয়েছি। গত রোববার মাগরিব নামাজের পর জামায়াতের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডলকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী বলেন, বাউসা ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ ও বিভিন্ন সেবাগ্রহীতারা ইউনিয়ন পরিষদের কর্তা ব্যক্তিদের দ্বারা বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি ও হয়রানির শিকার হয়ে আসছেন। এর প্রতিবাদে ২০ মার্চ মানববন্ধন করায় সেখানে অতর্কিত হামলা করা হয়। এর জের ধরে ৩০ মার্চ বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহম্মেদের উপর হামলা করা হয়। এবং শিবির কর্মী মারুফ হোসেন, মুন্না আলী ও ফয়সাল হোসেনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে যখম করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, বাউসার ঘটনায় জামাত-বিএনপির দ্বন্দ্বে উভয় সংগঠনের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ রেকর্ড করা হয়েছে। বিষয়গুলো তদন্তাধীন। তবে কোনো দল যদি রাস্তায় তাদের দাবি দাওয়া নিয়ে মিছিল মিটিং করে এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। শুধুমাত্র আইনশৃঙ্খলা বিঘ্নিত এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হলে পুলিশ তখনই আইনি ব্যবস্থা নেবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত