আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

চলছে বেবিচক

চলছে বেবিচক

প্রধান প্রকৌশলী ছাড়াই চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উন্নয়ন কাজ। বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহের বেশি সময় ধরে শূন্য আছে এ পদটি। কর্মকর্তারা জানান, এর আগে গত রোববার (২৩ মার্চ) অবসরে যান বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। সেই থেকে গুরুত্বপূর্ণ এ পদটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক তদবিরের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা জানান, ১২ দিন ধরে প্রধান প্রকৌশলী ছাড়াই চলছে বেবিচকের প্রকৌশল বিভাগ। তারা বলেন, বিমান চলাচলের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান পদে (প্রধান প্রকৌশলী) কর্মকর্তা না থাকার কারণে ব্যাহত হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ। প্রকৌশল বিভাগের বিভিন্ন দপ্তরে স্তূপ হচ্ছে কাজের ফাইল। বেবিচকের এই লোভনীয় পদে কে আসছেন এ নিয়েই এখন সবার মধ্যে আলোচনা চলছে।


এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সমকালকে জানান, গত রোববার (২৩ মার্চ) অবসরে যান প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। সেই থেকে এখনও খালি আছে বেবিচকের গুরুত্বপূর্ণ এ পদটি।

তিনি বলেন, এ পদে কে দায়িত্ব পাচ্ছেন তা চূড়ান্ত হবে আগামী সোমবার (৭ এপ্রিল) বোর্ড সভায়। বেবিচক কর্মকর্তারা জানান, প্রাথমিক তালিকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন (ইএম), শুভাশিষ বড়ুয়া (ইএম)। এ ছাড়াও এ তালিকায় রয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ. এইচ. এমডি নুরউদ্দিন চৌধুরী।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত