আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।


প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজন অনুযায়ী ভিসা প্রদানের ক্ষমতা ঢাকার থাই দূতাবাসের নেই। ফলে দীর্ঘ বিলম্ব এবং থাইল্যান্ড ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয়। বিশেষ করে থাইল্যান্ডে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিরা বেশি এই সমস্যার সম্মুখীন হন বলে জানান ড. ইউনূস। প্রতিউত্তরে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।


ড. ইউনূস দুই দেশের মধ্যে বাণিজ্য, জাহাজ চলাচল এবং সমুদ্র সম্পর্ক ও বিমান যোগাযোগ সম্প্রসারণেরও আহ্বান জানান।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভ্রমণের সময় কমানো যেতে পারে। এক দশকেরও বেশি সময় আগে চট্টগ্রাম ও থাইল্যান্ডের পর্যটন শহর চিয়াং মাইয়ের মধ্যে এয়ার এশিয়ার ফ্লাইট চালুর ফলে যে প্রভাব পড়েছিল, সে কথা তিনি স্মরণ করেন।


থাই প্রধানমন্ত্রী বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি আঞ্চলিক গোষ্ঠীতে নতুন গতিশীলতা সঞ্চার করবেন।

ড. ইউনূস বৈঠকের শুরুতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে থাইল্যান্ডের প্রাথমিক স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রয়াত রাজা ভূমিবলের প্রতি শ্রদ্ধা জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত