আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারা থাকবেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক জানান, ‘চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকারপ্রাপ্ত সফর।’

এক কূটনৈতিক সূত্র জানা যায়, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা যায়। ইউএসএইড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ।

যুক্তরাজ্যে বর্তমানে ছয় লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছেন। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছে।

সূত্র জানা যায়, ড. ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত