আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে অবস্থান এনসিপি নেতাকর্মীদের

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে অবস্থান এনসিপি নেতাকর্মীদের

পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের প্রবেশ গেইটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের এই অবস্থান।

আজ বুধবার দুপুর ১২টার পর বিক্ষোভ শুরু করে এনসিপি। এর আগে মিছিল নিয়ে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেক পর পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ঢোকার চেষ্টা করেন এনসিপি নেতাকর্মীরা। ভবনে প্রবেশ করতে না পরে গেইটের সামনে স্লোগান দিতে দেখা যায় তাদের। এই সময় তারা স্লোগান দিচ্ছিলো 'এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার'।

এদিকে নির্বাচন কমিশনের প্রবেশের গেইটের সামনে ও পিছনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।

কর্মসূচির শুরু থেকে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত