আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ঈদের দিনে হঠাৎ বৃষ্টি, ঢাকায় ঈদ উদযাপনে মিশ্র অনুভূতি

ঈদের দিনে হঠাৎ বৃষ্টি, ঢাকায় ঈদ উদযাপনে মিশ্র অনুভূতি

ঈদুল আজহার দিন রাজধানী ঢাকায় বৃষ্টি নেমেছে। শনিবার সকাল থেকে রাজধানীর কয়েকটি এলাকায় আকাশে কালো মেঘ জমে। বেলা সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁও ফার্মগেটসহ সংলগ্ন এলাকায় বৃষ্টি নামে। কোথাও বৃষ্টির গতি ছিল বেশ প্রবল। এর আগে পৌনে ১২টা নাগাদ রাজধানীর বারিধারা ও বাড্ডা এলাকায়ও বৃষ্টি নামে। সব এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও। 

সকাল থেকে ঢাকার আবহাওয়ায় ভ্যাপসা গরম ছিল। এর মধ্যেই চলেছে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি। বেলা বাড়তেই আকাশে কালো মেঘ জমে। 

ঈদের ছুটিতে ফাঁকা সড়কে নগরবাসীদের চলাফের করতে দেখা গেছে। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষই রাস্তায় ঘোরাফেরা করছেন ও স্বজনদের বাড়িতে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। তবে বৃষ্টির কারণে কোথাও কোথাও কিছুটা ছন্দপতন ঘটে ঈদ আনন্দে।  

শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত