আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিজিএমইএ ও বিকেএমইএর শো ক: টিম গ্রুপের এমডির মৃ ত্যু

বিজিএমইএ ও বিকেএমইএর শো ক: টিম গ্রুপের এমডির মৃ ত্যু

তৈরি পোশাক খাতের উদ্যোক্তা, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। কানাডার একটি লেকে নৌকা ভ্রমণের সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সোমবার (৯ জুন) পোশাক শিল্পের একাধিক উদ্যোক্তা ও টিম গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল্লাহ হিল রাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে, তার মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে।


বিজিএমইএ ও বিকেএমইএর শোক
আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

এক বার্তায় বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন লিখেছেন, ‘...গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব কানাডার স্টার্জন লেকে ক্যানো উলটে যাওয়ার ঘটনায় গতকাল মারা গেছেন।’

এ ঘটনায় বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তার অনুপস্থিতি সমগ্র শিল্পে গভীরভাবে অনুভূত হবে। মরহুমের পরিবার, সহকর্মী, তার কাজ ও উত্তরাধিকার দ্বারা প্রভাবিত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা।

এ বিষয়ে বিজিএমইএর অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আবদুল্লাহ হিল রাকিব একজন ডাইনামিক উদ্যোক্তা এবং একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন, যিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাজ করেছিলেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম ফেসবুকে এক পোস্টে বলেন, বিকেএমইএ তথা বাংলাদেশের পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত। আমাদের সকলেরই অত্যন্ত প্রিয়মুখ টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব আর নেই। তার মৃত্যুতে বিকেএমইএ গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। তার বিদায়ে দেশের পোশাক শিল্পে বিশাল শূন্যতা তৈরি করলো বলে আমরা মনে করি, যা এক অপূরণীয় ক্ষতি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত