আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

পৃথক দু র্ঘ ট না য় চাঁপাইনবাবগঞ্জে প্রা ণ হারালেন দুই ব্যক্তি

পৃথক দু র্ঘ ট না য় চাঁপাইনবাবগঞ্জে প্রা ণ হারালেন দুই ব্যক্তি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এছাড়াও জেলার শিবগঞ্জে ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই ভাতিজার হামলায় মাসুদ রানা (৩৮) নামের একজন খুন হয়েছেন।

আজ সোমবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এবং রোববার রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত বিশু সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে এবং  নিহত মাসুদ কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। ওই মাঠে ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হওয়ার শঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুইপক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন। এসময় আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন।

অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে দুটি পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ঈদের আগে ঘাস কাটাকে কেন্দ্র করে মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আশরাফুল ইসলাম ও তার দুই ছেলে মো. ইসরাফিল ও মো. কাফির সঙ্গে মাসুদ রানার ভাইয়ের কথা কাটাকাটি হয়। রোববার রাতে বিষয়টি মিমাংসার কথা চলছিল। এক পর্যায়ে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে মাসুদ রানা নিহত হন। এ ঘটনায় ২ জনকে গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, এজাহার পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত