আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

করোনা ঝুঁকি মোকাবিলায় শাহজালালে নতুন নিরাপত্তা ব্যবস্থা

করোনা ঝুঁকি মোকাবিলায় শাহজালালে নতুন নিরাপত্তা ব্যবস্থা

পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।


সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা আমরা যথাযথভাবে অনুসরণ করছি।”


বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিমের পাশাপাশি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

এছাড়া টার্মিনালের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে।


সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রচারও চলছে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ জুন দেশের সব বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদফতর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত