আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ছুটির মেয়াদ বাড়ল মাইলস্টোনে, আরও তিন দিনের ছুটি মঞ্জুর

ছুটির মেয়াদ বাড়ল মাইলস্টোনে, আরও তিন দিনের ছুটি মঞ্জুর

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটি আরও তিন দিন বাড়ল। তৃতীয় দফায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস। গত রোববার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।

 আজ সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই (রোব ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়, যা আজ শেষ হচ্ছে। সর্বশেষ তৃতীয় দফায় আবারও তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সব প্রস্তুতি শেষে আগামী রোববার (৩ আগস্ট) দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত