আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

ঢাকা-১২: বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

ঢাকা-১২: বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-১২ আসনে গণমিছিল ও বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


​​​​​​​শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ও গণমিছিলে নেতৃত্ব দেন শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল (ঢাকা-১২ আসন) বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, মহানগর উত্তর বিএনপি সদস্য এল রহমান, তাসলিমা চৌধুরী রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের যুগ্ম আহবায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম মন্টু, হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শফিউদ্দিন শাহীন মাহমুদ, শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহাম্মেদ ছাড়াও থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


গণমিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত