আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ডুয়েট ভর্তি রোববার, কঠিন লড়াইয়ে ৯ জন এক আসনের জন্য

ডুয়েট ভর্তি রোববার, কঠিন লড়াইয়ে ৯ জন এক আসনের জন্য

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষা রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ও বিকেলে দুই শিফটে এ পরীক্ষা নেওয়া হবে।


এ বছর বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগে মোট ৭৫০টি আসনের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন ৬ হাজার ৪২৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৯ জন পরীক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিটি বিভাগে ১২০টি করে ৬০০টি আসন রয়েছে। আর আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রত্যেকটিতে ৩০টি করে মোট ১৫০টি আসন রয়েছে।

গত ২৮ মে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা শেষ হয় ৩০ জুন। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৪ জুলাই। এরপর ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হয়।


এদিকে প্রতি বছরের মতো এবারও ডুয়েটে ভর্তি পরীক্ষা দুই শিফটে (সকাল এবং বিকেল) অনুষ্ঠিত হবে। দুটি পত্র তথা নন-টেক এবং টেক-এর ৩০০ নম্বরের আড়াই ঘণ্টা সময়ে দুটি ধাপে (এমসিকিউ, লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনটি ভবনে তথা পুরাতন একাডেমিক ভবন, সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবন এবং টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই ভবনে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত