আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এনসিপির ইউটার্ন: হাসনাত-সারজিসসহ ৫ নেতার নোটিশ বাতিল

এনসিপির ইউটার্ন: হাসনাত-সারজিসসহ ৫ নেতার নোটিশ বাতিল

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে ব্যক্তিগত ভ্রমণ করায় পাঁচ নেতাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে এসব নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে এই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এসব শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

এর আগে, গত ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এসব নেতা ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যান এবং একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। সেদিনই একটি গণমাধ্যমে খবর বের হয় যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। এই খবর ছড়িয়ে পড়লে সেই হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পরে গুজব হিসেবে প্রমাণিত হয়।

এই ঘটনার পরদিন তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা যায়, তারা সঠিক সময়ে নোটিশের জবাব দিয়েছেন। অন্যদিকে, গত বুধ ও বৃহস্পতিবার দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ নিয়েও দীর্ঘক্ষণ আলাপ হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত