আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনা-সাকিব-শাকিব-জয়াদের ছবিতে জুতার ছোড়া

ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনা-সাকিব-শাকিব-জয়াদের ছবিতে জুতার ছোড়া

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ায় শেখ হাসিনা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্র-জনতা। শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের চেরাগী পাহাড় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘কালচারাল ফ্যাসিস্টদের জুতা নিক্ষেপ করুন’ ব্যানারে শেখ হাসিনা, ড. হাছান মাহমুদ, আজম নাছির, মহিবুল হাসান চৌধুরী নওফেল, হেলাল আকবর চৌধুরী বাবর, গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, সুনেরাহ বিনতে কামাল প্রমুখের দেখা যায়।

কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়। এ সময় স্লোগান ওঠে— ‘জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে’।

জুতা নিক্ষেপ করা মো. রাজু বলেন, ১৫ আগস্ট ২০২৪ সালে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এ তারকারা চুপ ছিলেন। অথচ এবার ১৫ আগস্টে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করতে চাইছেন। মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

অংশগ্রহণকারীরা বলেন, বিগত ১৬ বছর সরকার শুধু রাজনৈতিক-অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার সেই বাকশালি ও মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে। তাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি।

এ কর্মসূচিতে অর্ধশত যুবক অংশ নেয়।

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত