আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্তে লিগ্যাল নোটিশ দুদককে

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্তে লিগ্যাল নোটিশ দুদককে

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে নগদ টাকা ও ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

 

রোববার অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।

 

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব জানান, নোটিশ পাওয়ার পর কোনো ব্যবস্থা না নিলে এ বিষয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।

গতকাল শনিবার বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে দিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী। শুধু তাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের বিনিময়ে জাবেদ পাটোয়ারীর দলের ১২৩ সদস্যকে একটি করে ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে দিয়েছেন।
 
প্রতিবেদনের দেওয়া সূত্র বলছে, পুলিশের বিশেষ শাখার একাধিক নথিতে দেখা যায় বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল। এসবির প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন তিনি এবং তার দল। এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে।
 
এদিকে, আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেছেন তাদের প্রত্যেকে পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের একটি করে ফ্ল্যাট এবং নগদ ১ কোটি টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত