আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুবশক্তির স্পিরিট কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়

যুবশক্তির স্পিরিট কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়

চব্বিশের জুলাই আন্দোলনের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইনস্টিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা জানান, ‘আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কিশোর-তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।’

তরুণদের অদম্য স্পিরিটের কারণে আন্দোলন সফল হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তরুণদের মধ্যে কোনো অলসতা নেই, আছে শুধু উদ্যম ও স্পৃহা।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যেসব তরুণ-কিশোর দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এ জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই।

তরুণদের উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদের মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘কিশোর কিংবা তরুণরা কোনো কাজে পিছপা হয় না। তাই তাদের দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে।

তরুণদের প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত