আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

তারেক রহমান: নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনে জাতির ঐক্য প্রয়োজন

তারেক রহমান: নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনে জাতির ঐক্য প্রয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে রূপরেখা ঘোষণা করেছে। বিএনপি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে দল, মত, ধর্ম-বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের সক্রিয় সমর্থন ও সহযোগিতা চাই।

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই সমাবেশ পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারীদের উন্নয়ন ও সমৃদ্ধির দিকনির্দেশক হয়ে উঠুক। আপনাদের কাছে দেওয়া আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের সমর্থন ও সহযোগিতা চাই।

গারো, হাজং, ক্ষত্রিয়, সাঁওতাল, মালো, খাসিয়া ও মনিপুরিসহ বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী সব জাতিগোষ্ঠীগকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তিনি ধন্যবাদ জানান।

এসময় তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আলোচনার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, সে সময় জিয়াউর রহমান এই অঞ্চলে বিরিশিরি কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেন। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সে সময় ছাত্র হোস্টেল, উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ সরকারি চাকরিতে প্রবেশের সুব্যবস্থা করে দেন।

তারেক রহমান বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, এই অনুষ্ঠান রাজনৈতিক নয়, বরং এর আলাদা মনস্তাত্ত্বিক, সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য রয়েছে। তিনি বলেন, নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও চর্চার জন্য সবাইকে সমানভাবে সক্রিয় থাকা দরকার। শিক্ষাদীক্ষাসহ রাষ্ট্রের সব সুযোগ সুবিধা যাতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা ভোগ করতে পারেন, সে লক্ষ্যে ২০০৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাদের সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বিএনপি'র অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়।

তারেক রহমান মনে করিয়ে দেন, ‘আপনারা যারা বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাদের প্রতিটি সদস্যের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব। পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিকের নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে কোন অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না।’

তিনি বলেন, ‘পাহাড়ে এবং সমতলের সব মিলিয়ে অর্ধশত ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বসবাস। স্বাধীনতা উত্তর বাংলাদেশ সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বপন করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র জনগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাস দূর করতে সক্ষম হয়েছেন।’

বিএনপির দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, ‘ভাষা, গোত্র বর্ণ কিংবা দলমত, ধর্ম, দর্শন সবার কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আগে। পাহাড়ে কিংবা সমতলে যেখানেই আমরা বসবাস করি না কেন যারা বাংলাদেশের বৈধ নাগরিক তাদের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বৈধভাবে বসবাসকারীদের সবার।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগণের জন্য নিয়োগ প্রক্রিয়াটি এখনো জটিল রয়েছে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর জন্য প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করা অত্যন্ত জটিল। বিএনপি জনগণের ভোটে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য সরকারি চাকরিতে প্রবেশের প্রক্রিয়া কীভাবে আরও সহজ করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে।’

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমাবেশে তিনি আরও বলেন, ‘প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ধর্ম ও মূল্যবোধের প্রতি আমাদের ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দল বিএনপি'র কোনো আস্থা এবং সম্মান রয়েছে। ভাষা এবং সংস্কৃতির সংরক্ষণ এবং উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রাখা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি।’

বিএনপির ঘোষিত ৩১ দফায় ১৬তম দফার কথা মনে করিয়ে তারেক রহমান বলেন, ‘দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে এবং সমতলে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর সকল নাগরিক ও ধর্মীয় অধিকার এবং সম্পদের নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জনগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। সামনের দিনে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি অঙ্গীকার পূরণ করা হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের আমলে হামলা মামলা উপেক্ষা করে গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভয়াবহ দানবীয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন প্রতিটা নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। ক্ষুদ্রনৃগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর কাওকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি। তারেক রহমানের দেওয়া ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণি পেশা ও ধর্ম বর্ণের লোকেদের কথা বলা হয়েছে। আমরা সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।

অনুষ্ঠান শুরুর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বিএনপি নেতা ডা. মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত