আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করল ‘আর্থ অ্যাভেঞ্জার্স’ কর্মশালা

রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করল ‘আর্থ অ্যাভেঞ্জার্স’ কর্মশালা

ছবি: এলএবাংলাটাইমস

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও অনুপ্রাণিত করতে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘আর্থ অ্যাভেঞ্জার্স’ কর্মশালা। ‘অ্যাকিউমেন হ্যাভেন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ রক্ষার বিষয়ে আলোচনা ও উদ্যোগে সম্পৃক্ত করা। শিক্ষার্থীদের আগ্রহ এবং উৎসাহ পুরো কর্মসূচিকে একটি স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে। স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় কর্মশালার প্রতিটি পর্ব সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজক সংস্থা ‘অ্যাকিউমেন হ্যাভেন’ বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা আপার সহযোগিতা ও অনুপ্রেরণাকে বিশেষভাবে উল্লেখ করে। তারা কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ কর্মশালায় অংশীদার হিসেবে ছিল অরোরা টেক্স, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি ট্রাস্ট) এবং রায়েরবাজার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্মিলিতভাবে তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।

দিনব্যাপী এ কর্মশালার শেষে তরুণদের পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলার জন্য এক যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত