আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎসন্ধ্যা অনুষ্ঠিত

২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শরৎসন্ধ্যা অনুষ্ঠিত

বৈষম্যহীন দেশ গঠনের অঙ্গীকার নিয়ে ২২তম বিসিএস ফোরামের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শরৎসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বিসিএস ২২ ব্যাচের ২৬টি ক্যাডারের সমন্বয়ে গঠিত এ ফোরামের অনুষ্ঠানটি গতকাল শুক্রবার বিকেলে আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই— একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে কার্যকর সম্মিলিত প্রয়াস।’


এ সময় তারা স্লোগান দেন, ‘একতাই বল, একতাই আমাদের অস্তিত্ব।’ নেতৃবৃন্দ আরও জানান, বিভেদ ও দূরত্ব দূর করে ঐক্যের শক্তিতে এগিয়ে যাওয়াই হবে তাদের অঙ্গীকার। আলোচনায় বিশেষভাবে উঠে আসে— ‘আন্তঃক্যাডার ও নন-ক্যাডার, জুনিয়র ও সিনিয়র—এই সমস্ত কৃত্রিম প্রাচীর ভেঙে ফেলে বৈষম্যহীন ঐক্যে সামনে এগিয়ে চলা’ বিষয়টি। জমকালো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২তম বিসিএস ফোরামের নবযাত্রার এই আয়োজন শেষ হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত