আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অপ্রতিরোধ্য বিএটিবির অবৈধ প্রতিযোগিতা

অপ্রতিরোধ্য বিএটিবির অবৈধ প্রতিযোগিতা

দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় কোনো ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান নিষিদ্ধ করা হয়েছে। অথচ দেশের শীর্ষ ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর অবৈধ প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ এর গ্র্যান্ড ফিনালে অবশেষে বিভিন্ন প্রক্রিয়া শেষে আগামী ৮ ডিসেম্বর ঢাকার হোটেল রেডিসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এজন্য গত কয়েক মাস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে রোডশো করেছে বিএটিবি। এ বিষয়ে ট্যালেন্ট ম্যানেজার অাদৃতা দত্তর সঙ্গে গত দুদিন ধরে কথা বলার জন্য চেষ্টা করা হলেও তাকে পাওয়ার কোনও সুযোগ করে দিতে পারেননি কোম্পানির কর্তৃপক্ষ।
বিগত বছরগুলোতে অত্যন্ত সফলতার সঙ্গে ব্যাটল অব মাইন্ড সম্পন্ন হওয়ায় এবছরও সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২শ' শিক্ষার্থী অনলাইনে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবছর তারা খুলনা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে গিয়েও রোড শো'এর মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছে।
বিশ্বস্ত এক সূত্র জানায়, অনলাইনে অাবেদনকারীর মধ্য থেকে বাছাইকৃত ১৪০ জন শিক্ষার্থী প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়।
এই ১৪০ জনের মধ্যে ৬০ জনকে রেখে বাকীদের বাছাই করা হয় যারা পরবর্তী দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করে। এসব শিক্ষার্থীরা ছিল অাইবিএ, এনএসইউ, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির।
তারা নভেম্বরের ২৬ তারিখে একত্র হয়েছিল নিজেদের গ্রুপ তৈরি করার জন্য। এই ৬০ জনের মধ্যে ২০ জনকে বাছাই করা হয় তৃতীয় এবং চূড়ান্ত রাউন্ডের জন্য যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ ডিসেম্বর সোমবার।
উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিএটিবি। এ বছর তাদের স্লোগান ছিল, ‘আর ইউ নেক্সট ইন দ্যা লিগ্যাসি অব লিডার্স?’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সময় প্রাথমিকভাবে ১৫ অক্টোবর থাকলেও পরবর্তীতে তা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।
কর্মসংস্থানের নামে ২০০৪ সাল থেকে দেশে এই মৃত্যু বিপনন প্রতিযোগিতার আয়োজন করে আসছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

শেয়ার করুন

পাঠকের মতামত