আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় দেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।

জাতীয় সংসদে সোমবার মহিলা আসনের হাজেরা খাতুনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিকল্পে দেশ ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া জঙ্গি সন্ত্রাসী নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীসহ সকল অপরাধীর কর্মকাণ্ড রোধে তাদের অর্থের জোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

সরকারদলীয় পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মের নামে কোনো অধর্মের কাজ হতে দেব না। আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ধর্ম সমান। ধর্মের নামে এখানে হত্যাকাণ্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছিল একটা গোষ্ঠী।  আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ধর্মের প্রধানদের নিয়ে বসেছিলাম। আমরা তাদের জানিয়েছি আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমাদের এখানে যে যার ধর্ম পালন করবে। তখন তারা সবাই একমত হয়েছে যে, এখানে ধর্ম নিয়ে কোনো অন্যায় সহ্য করা হবে না।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডাক দিযেছিলেন, যারা ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে। এজন্য আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত