আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পদ ছাড়তে ৪৬ নেতাকে খালেদার চিঠি

পদ ছাড়তে ৪৬ নেতাকে খালেদার চিঠি

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ‘এক নেতার এক পদ’ অন্তর্ভুক্ত করার বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলেও নেতাদের আপত্তিতে তা বাস্তবায়ন হয়নি। তবে যারা এখনো একাধিক পদ ছাড়তে গড়িমসি করছেন, সেসব নেতাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপির নতুন নির্বাহী কমিটিতে শতাধিক নেতা রয়েছেন, যারা একাধিক পদে রয়েছেন। নতুন কমিটিতে পদ পাওয়ার পরও অন্য পদগুলো ছাড়তে অনেকেই গড়িমসি করছেন। তাই তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে একাধিক পদ ছাড়ার জন্য চিঠি পাঠানো হচ্ছে।

এদিকে ৫০২ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে আপাতত ৬১ নেতাকে একাধিক পদে বহাল থাকায় চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন ইতোমধ্যে পদত্যাগপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে জমা দিলেও বাকি ৪৬ জন এখনো পদত্যাগপত্র জমা দেননি। তাই দ্রুত বাকি পদগুলো ছেড়ে দিতেই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার ৪৬টি চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার থেকে চিঠিগুলো ইস্যু করা হবে। চিঠিতে সময়ও বেঁধে দেয়া হবে।

সূত্র আরো জানায়, একাধিক পদ আকড়ে থাকা নেতাদের দলের পক্ষ থেকে ১২ দিন সময় দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক পদ রেখে বাকি পদ না ছাড়লে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

ইতোমধ্যে বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। মোহাম্মদ শাহজাহান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ পাওয়ায় পর নোয়াখালী জেলার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। দলের যুগ্ম-মহাসচিব হওয়ায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। ঢাকা জেলার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আমানউল্লাহ আমান।

ডা. দেওয়ান মো. সালাউদ্দিন পরিবার পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় সহ-সম্পাদক পদ ছেড়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি হয়েছেন। মানিকগঞ্জ জেলা সভাপতি পদে থাকার জন্য আফরোজা খান রিতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। লক্ষ্মীপুর জেলা বিএনপিতে থাকার জন্য কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক পদ ছেড়ে দিয়েছেন সাবেক এমপি আশরাফউদ্দিন নিজান।

তৃণমূলের দায়িত্ব থেকে আরো যারা পদত্যাগ করেছেন তারা হলেন- টাঙ্গাইলের সভাপতি আহমেদ আযম খান, সিরাজগঞ্জের সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক পদ ছেড়েছেন সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এ বিষয়ে তৃণমূল পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, বিএনপিতে এক নেতার এক পদ বাস্তবায়ন করতে যারা এখনো একাধিক পদে বহাল রয়েছেন তাদের চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে হাইকমান্ড বিষয়টি দেখবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত