আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা না পাওয়ার বিষয়টি রাজনৈতিক : বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা না পাওয়ার বিষয়টি রাজনৈতিক : বাণিজ্যমন্ত্রী

জিএসপি সুবিধা না পাওয়ার বিষয়টি রাজনৈতিক বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের (সিলেট-৫) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপিয় ইউনিয়নে আমরা অস্ত্র ছাড়া সব কিছুতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেয়ে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জেএসপি সুবিধা স্থগিত করেছে। সব শর্তপূরণ করার পরও তারা কেন বাংলাদেশকে জিএসপি সুবিধা দেন না, এখানে সেটা বলা উচিত হবে না। জিএসপি সুবিধা না পাওয়ার বিষয়টা রাজনৈতিক বলে মনে করি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বিষয়টি উল্লেখ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের সময়েও বিষয়টিও আলোচিত হয়েছে।

ভারত থেকে গরু আমদানির বিষয়ে আলোচনার সুযোগ নেই:
সংসদ জাসদের এমপি নাজমুল হক প্রধানের অপর সম্পূরক প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বি-পাক্ষি বাণিজ্য চুক্তির বিষয়ে দুই দেশকে একমত হতে হয়। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্তু ভারত সম্প্রতি তাদের দেশ থেকে গরু রফতানি নিষিদ্ধ করেছে। তারা এ বিষয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত না নিলে এ বিষয়ে আলোচনার কোন সুযোগ নেই।

অপর এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, চামড়া বাজার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। চামড়া নিয়ে প্রথম দিকে যে সমস্যা ছিল এখন আর তা নেই। নির্ধারিত মূল্যেই চামড়া বেচাকেনা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত