আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফজিলাতুন নেসা বাপ্পি এ সংক্রান্ত প্রস্তাবটি আনলে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।

ফজিলাতুন নেসা বাপ্পি তার মূল প্রস্তাবে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।’ তার এ প্রস্তাবের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের এমপি নূরজাহান বেগম ‘যুদ্ধাপরাধীদের’ শব্দও সংযোজনের সংশোধন প্রস্তাব আনেন।

এরপর আইনমন্ত্রী সংসদে দেওয়া বিবৃতিতে বলেন, ১৯৭৫ সাল থেকে জাতির মধ্যে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, তা আজও বন্ধ হয়নি। কোনো ডাক্তার সেলাই করে এই রক্তক্ষরণ বন্ধ করতে পারবে না।

প্রস্তাবটিকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ প্রস্তাব আনার আগেই মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারী যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সভায় দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ১৯৭৫-১৯৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ বলা যায়নি। শেখ মুজিবুর রহমান বলতে হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে বাংলাদেশে তাদের কোনো সম্পত্তি থাকতে পারে না। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, তাদের সম্পত্তি তাদের ওয়ারিশরা ভোগ করছে। তাদের সম্পত্তি আইনমাফিক বাজেয়াপ্ত করতে হবে। আর যারা পলাতক, তাদের সম্পদ বাজেয়াপ্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কাজ শুরু হয়েছে।

আনিসুল হক বলেন, যারা পলাতক রয়েছে আগে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবো। যাদের রায় কার্যকর করা হয়েছে আইন করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বাংলাদেশে তাদের সম্পত্তি থাকতে পারে না।

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত প্রসঙ্গে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছেন। তাদেরকে যারা হত্যা করেছে তাদের বাংলাদেশে সম্পত্তি থাকতে পারে না। যারা যুদ্ধাপরাধী-মানবতাবিরোধী তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আইন করার কাজ শুরু হয়েছে।

প্রস্তাবে ফজিলাতুন নেসা বাপ্পি ‘অবিলম্বে’ শব্দটি সংযোজনের প্রস্তাব করলে আইনমন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। তাই অবিলম্বে দরকার নেই।

পরে স্পিকার সিদ্ধান্ত প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত