আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

অক্টোবরে আবার কমছে জ্বালানি তেলের দাম

অক্টোবরে আবার কমছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশে চলতি বছর দ্বিতীয়বারের মতো দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অক্টোবরের মধ্যেই দাম কমানোর কথা জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে মেঘনা পেট্রল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তবে কী হারে তেলের দাম কমানো হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

জাতিসংঘ সাধারণ অধিবেশন ও কানাডা সফরে দুই সপ্তাহের সফরে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও চারদিন পিছিয়েছে ফেরা। শুক্রবার দেশে আসবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠকের নির্ধারিত সূচি রয়েছে।

গত দুই বছর ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়তির দিকে। গত তিন মাসে দাম কিছুটা বাড়লেও অশোধিত তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে। আগামী দুই বছরে তেলের দাম খুব বেশি বাড়বে না বলেও পূর্বাভাস মিলেছে।

তেলের দাম কমায় ‍দুই বছর ধরেই সরকারের ব্যাপক লাভ হচ্ছে। বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন দুই বছরে ১২ হাজার কোটি টাকারও বেশি লাভ হয়েছে। তবে বিপিসির পুঞ্জিভূত লোকসান এখনও রয়ে গেছে কয়েক হাজার কোটি টাকা।

বিশ্ববাজারে তেলের দাম কমায় বাংলাদেশেও মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে সরকার গত এপ্রিলে ধাপে ধাপে তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ২৪ এপ্রিল তেলের দাম কমানোর সিদ্ধান্ত কার্যকর হয়। সেদিন পেট্রল ও অকটেনের দাম লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরসিনের দাম কমানো হয় ছয় টাকা।

সে সময় তেলের দাম কমিয়ে এর প্রভাব পর্যালোচনা করে দাম কমানোর পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল সরকার। তবে এই তেলের দাম কমানোর সুফল পায়নি সাধারণ মানুষ। দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটার প্রতি তিন পয়সা করে কমানোর সিদ্ধান্ত হলেও ভাড়া কমেনি এতটুকু।

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন,‘পরিবহন মালিকদের বলবো, তারা যেন ভাড়া অ্যাডজাসমেন্টে যান। আমরা তেলের দামের অ্যাডজাসমেন্টে যাবো, কিন্তু সাধারণ মানুষ তো সে সুফল পাচ্ছে না।’

পেট্রল পাম্পে তেলে ভেজাল দেয়া হয় কি না, তা শনাক্ত করতেই ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। তবে মেঘনা পেট্রল পাম্পে কোনো ভেজালের প্রমাণ মেলেনি। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী তিন মাসে দেশের সব পেট্রল পাম্পেই ভেজালবিরোধী অভিযান শুরু হবে।

পেট্রল পাম্পে পরিশোধন করা জ্বালানি তেল বিক্রির কথা থাকলেও কোনো কোনো পাম্প মালিক অতিরিক্ত লাভের আশায় অশোধিত তেল মিশিয়ে বিক্রি করেন বলে বিপিসির তদন্তে পাওয়া গেছে। এই তেল ব্যবহার করলে যানবাহনের যেমন ক্ষতি হয়, তেমনি ব্যাপক পরিবেশ দূষণ ঘটে। বেসরকারি তেল শোধনাগার থেকে কৌশলে এই তেল পাম্পে পাঠানো হয় বলে জানতে পেরেছে বিপিসি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন,‘যত ডিলারশিপ আছে যারা ভেজালে জড়িত, তাদের সবাইকে বাতিল করে দেয়া হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত