আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ভারতের অভিযানে দুই পাক সেনা নিহত, পাল্টা হামলায় ৮ ভারতীয় সেনা নিহত

ভারতের অভিযানে দুই পাক সেনা নিহত, পাল্টা হামলায় ৮ ভারতীয় সেনা নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনা অভিযানে দুই পাক সেনা নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

দুই পাকিস্তানি সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পাক সেনাবাহিনী। তবে ভারতের ওই অভিযানের দাবি নাকচ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, ভারতের সেনাবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশ করেনি। বরং তারা নিজেদের সীমান্ত থেকেই এ ধরনের অভিযান চালিয়েছে।

তবে ওই হামলায় ভারতীয় বিমানবাহিনী নাকি সেনাবাহিনী অংশ নিয়েছিল ভারতের তরফ থেকে সে ধরনের নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গি ঘাঁটিতে ওই অভিযানের তথ্য বানোয়াট। এ ধরনের তথ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে ভারত।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে এ ধরনের অভিযান চালানো হলে পাকিস্তানও এর কড়া জবাব দিয়ে দেবে।

রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমাদের মনোভাবকে দুর্বলতা ভাবা ঠিক হবে না।


পাল্টা হামলায় ৮ ভারতীয় সেনা হত্যার দাবি পাকিস্তানের

ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের জবাবে পাল্টা হামলায় পাক-ভারত সীমান্তের টাট্টা পানি এলাকায় ৮ ভারতীয় সেনাকে হত্যা ও এক সেনাকে আটকের দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডন বলছে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীর গোলাগুলির সময় এ হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে, বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে দুই পাক সেনা নিহত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ডন। পাকিস্তানি এ সংবাদমাধ্যম বলছে, আটক ভারতীয় সেনার নাম চান্দু বাবু লাল চৌহান। তাকে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে। ২২ বছর বয়সী আটক সেনা সদস্য মহারাষ্ট্রের নাগরিক।

গোলাগুলিতে নিহত ভারতীয় সেনাদের মরদেহ সীমান্তের সংঘর্ষস্থলে রয়েছে। এ ছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর অব্যাহত গোলাগুলির কারণে মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতীয় সেনারা।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএনআই এক প্রতিবেদনে বলছে, কাশ্মিরে হামলার জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী ৫ অক্টোবর যৌথ অধিবেশন ডেকেছেন পাক প্রধানমন্ত্রী।

এদিকে, ভারতীয় কর্মকর্তারা বলছেন, দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট সীমান্তে বিএসএফ সদস্যদের টহল বৃদ্ধি ও রিজার্ভ সদস্য মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, কাশ্মিরে ভারতীয় বাহিনীর হামলার জেরে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদলীয় বৈঠক করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত