আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের প্রকল্প

অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের প্রকল্প

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধার সংখ্যানুপাতে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মহিলা আসনের এমপি সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের কাজ বিকেল ৫টার পর শুরু হয়।

যশোর-২ আসনের এমপি মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সংসদকে জানান, দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক ২২৭ কোটি ৯৭ লাখ টাকার একটি প্রকল্প চলমান রয়েছে।

মহিলা আসনের এমপি নুরজাহান বেগমের আরেক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক প্রকল্পে ইতিমধ্যে ২ হাজার ৫৪১টি ইউনিট নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত এক হাজার ৭৫৫টি বাসস্থানের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। ৭২৪টি বাসস্থানের নির্মাণকাজ চলমান রয়েছে এবং ৬২টি বাসস্থান নির্মাণের জন্য দরপত্র বিজ্ঞপ্তি জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্ত্রী আরও বলেছেন, বর্তমান সরকার সারা দেশে মুক্তিযুদ্ধকালীন সম্মুখ যুদ্ধের স্থান ও বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে। সারাদেশে যুদ্ধকালীন সম্মুখযুদ্ধের স্থান ও বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে নানা প্রকল্প অনুমোদনের পর্যায়ে রয়েছে।

মহিলা আসনের এমপি দিলারা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে একথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মোজাম্মেল হক আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যায় ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্প এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পসমূহ অনুমোদন হলে অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করা যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত