নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
দেশের জলবায়ুর ইতিবাচক পরিবর্তন হয়েছে : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বাংলাদেশের জলবায়ুর ইতিবাচক পরিবর্তন হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২২তম বিশ্ব জলবায়ু সম্মেলন : প্যারিস চুক্তি ২০১৫ এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ফ্যারিশ চুক্তি কীভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মানবাধিকার সংগঠনগুলোকে এ আন্দোলনে যুক্ত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে শুধু যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা বিশ্বব্যাংকের কাছে ঋণ চাই না, চাই অনুদান।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন