আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সংবিধানের দুটি অনুচ্ছেদ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সংবিধানের দুটি অনুচ্ছেদ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ ও নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধান সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটে দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনে উক্ত অনুচ্ছেদ দুটির সংশোধনীকে সংবিধানের ২২ ও ১০৯ ও মাসদার হোসেন মামলায় রায়ে প্রদত্ত নির্দেশনার সঙ্গে কেন সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করা হবে না, —তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদের স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিট আবেদনটি শুনানির জন্য আজই বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হবে বলেও জানান তিনি।

রিটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাতে অধস্তনও আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ কার্যকর করতে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব দেওয়া রাষ্ট্রপতির হাতে এককভাবে। পরবর্তীতে ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতির এই দায়িত্ব প্রয়োগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ সংক্রান্ত বিধানটি সংযোজন করা হয়।

মুন সিনেমা হল সংক্রান্ত মামালায় পঞ্চম সংশোধনী বাতিল করা হয়। সেই অনুযায়ী ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করা হলেও ১১৬ অনুচ্ছেদের বিধানটি রেখে দেওয়া হয়। গত ৩১ অক্টোবর বিচার বিভাগ পৃথকীকরণের ৯ বছর পূর্তি উপলক্ষে এক বানীতে বলেন, ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। তাই বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুন:প্রবর্তন হওয়া সময়ের দাবি।

অপরদিকে সংবিধানের ৯৫ (গ) অনুচ্ছেদ অনুযায়ী আইন তৈরি সাপেক্ষে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের কথা। কিন্তু সংসদে কোনো আইন প্রণয়ন ছাড়াই ৪৫ বছর ধরে বিচারপতি নিয়োগ করা হচ্ছে, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এই যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত