আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রোহিঙ্গা নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার : ইউএনএইচসিআর প্রধান

রোহিঙ্গা নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার : ইউএনএইচসিআর প্রধান

জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদেরকে নির্মূলের চেষ্টা করছে মিয়ানমার। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জন ম্যাকইসিক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনী রোহিঙ্গাদের হত্যা করছে। নির্যাতনের মুখে অনেকেই প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যাচ্ছেন।

গত ৯ অক্টোবর সশস্ত্র একদল দুর্বৃত্ত সীমান্ত এলাকার একাধিক পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ জনকে হত্যার পর অস্ত্র নিয়ে পালিয়ে যায়। মুসে ও কুটকাই শহরের সেনা চৌকি, পুলিশ স্টেশন ও একটি ব্যবসা কেন্দ্রে ওই হামলায় ৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক সেনা, তিন পুলিশ, স্থানীয় এক নিরাপত্তা কর্মী ও তিন বেসামরিক নাগরিক ছিল।

পরে হামলার প্রতিশোধ নিতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। তবে ওই এলাকায় সেনাবাহিনীর সহিংসতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

মিয়ানমারের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চলের রাখাইনে রোহিঙ্গারা নিজেদের বাড়ি-ঘরে অাগুন দিচ্ছে। তবে দেশটির কর্মকর্তাদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। মিয়ানমার সেনাবাহিনী ওই এলাকায় সাংবাদিক ও ত্রাণকর্মীদের প্রবেশে বাধা দিচ্ছে।

মিয়ানমারে ১০ লাখ রোহিঙ্গা রয়েছে; যাদের দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাংলাদেশি অবৈধ অভিবাসী মনে করে।

এদিকে বাংলাদেশের সরকারি নীতি অনুযায়ী অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ। এরপরও শিবিরে হাজার হাজার শরণার্থীকে আশ্রয়ের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আরো কয়েক হাজার শরণার্থী সীমান্তে জমায়েত হয়েছে।

এ সমস্যার সমাধানের জন্য মিয়ানমারের ভেতরের মূল কারণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলে বিবিসিকে জানিয়েছেন জন ম্যাকইসিক।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত