আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর নিয়ে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর নিয়ে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের মার্কিন যুক্তরাষ্ট্রে সফর নিয়ে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে আসন্ন দুটি অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ সম্পর্কে বিভ্রান্তিকর এসব প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। 


মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিজ (ডিওজে), অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট (ওপিডিএটি) একসঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। 


ওয়াশিংটন ডিসিতে আগামী ২০-২৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বার্ষিক ইউএস-বাংলাদেশ দ্বিপাক্ষিক ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে। এই ব্যাংকিং সংলাপের উদ্দেশ্য হল বিএফআইইউ এবং তার তত্ত্বাবধানে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে আন্তঃসম্পর্ককে শক্তিশালী করা। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ (সিএফটি), স্যাংকশনপ্রাপ্ত দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন সংক্রান্ত কানুনসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করা। 

পূর্ববর্তী বছরগুলোতে এই ব্যাংকিং সংলাপটি নিউইয়র্ক, লন্ডন, কুয়ালালামপুর, ব্যাংকক ও আমেরিকার শার্লটে অনুষ্ঠিত হয়েছিল। আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিজের (ডিওজে) দৃষ্টিকোণ থেকে দেখলে—এই সংলাপে যোগ দেওয়া এবং এটি থেকে প্রাপ্ত নিয়মাচার পালন পৃথিবীর নানা দেশের ব্যাংকসমূহের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 

এ বছরের সংলাপে ডিওজের মানি লন্ডারিং এবং অ্যাসেট রিকভারি সেকশন (এমএলএআরএস), মার্কিন ট্রেজারির ফিন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন) এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতিনিধিরা বাংলাদেশের ব্যাংক এমডিদের সামনে তাদের বিভিন্ন উপস্থাপনা পেশ করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যাংকের সাইবার সিকিউরিটি এবং এএমএল/সিএফটি কার্যক্রম সম্পর্কে জানার জন্য একটি ‘ফিল্ড ট্রিপ’ থাকবে।

ওয়াশিংটন ডিসিতে ডিওজের এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, যথা অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক, নিউইয়র্কে অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট প্রোডাক্টসমূহের প্রসারের উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করবেন। নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য চারটি ব্যাংকের অফশোর ব্যাংকিং ডলার ডিপোজিট আহরণের এই মার্কেটিং প্রোগ্রাম বা আউটরিচ প্রোগ্রামটির সঙ্গে ওয়াশিংটন ডিসির মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিসের ব্যাংকিং সংলাপটির কোনো সম্পর্ক নেই।

দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংক ডিপোজিট প্রোডাক্টগুলো চালু করেছে। চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ৩৫০ জনেরও বেশি বাংলাদেশি ও বিদেশি প্রবাসী ব্যক্তির সঙ্গে সেখানে দেখা করবেন এবং তাদেরকে করমুক্ত এই সঞ্চয়ের সুযোগটি গ্রহণের জন্য আহ্বান জানাবেন। ৩০০ জনের মতো অতিথি নিয়ে নিউ ইয়র্ক শহরের একটি পাঁচতারকা হোটেলে ডিনারসহ অনুষ্ঠিতব্য চার ব্যাংকের এই অনুষ্ঠানের মোট খরচটিকে কোনো কোনো মিডিয়া ওয়াশিংটন ডিসিতে ২৬ ব্যাংক এমডির প্রত্যেকের পেছনে ব্যয়িত খরচ হিসেবে চিত্রিত করে সবাইকে বিভ্রান্ত করার প্রয়াস নিচ্ছে, যা অতীব দুঃখজনক। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত