আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ভারতে পঞ্চম পর্বে রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা

ভারতে পঞ্চম পর্বে রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা

ভারতে পঞ্চম পর্বে রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ৫৪ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে। বারামুলায় গত চার দশকে কখনো এত ভোট পড়েনি।


এবার এই কেন্দ্র থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জোকেপিডিপির ফৈয়াজ আহমেদ মির এবং জেকেওপি-র সাজ্জাদ লোন। বিজেপি কোনো প্রার্থী দেয়নি। কংগ্রেস ওমরকে সমর্থন করছে।


লাদাখে ৬৭ শতাংশ ভোট

লাদাখে আজ বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি। মুখ্য নির্বাচন অফিসার বলেছেন, প্রচুর মানুষ এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তার আশা, শেষপর্যন্ত ভোটের হার ৭৫ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।

লাদাখে ৬৬ দিন ধরে আন্দোলন করা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক তার ভোট দিয়ে বলেছেন, ‘গণতন্ত্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট খুবই জরুরি।’

পশ্চিমবঙ্গে ভোটের হার

পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে প্রায় ৭৭ শতাংশ। তারপরেই আছে বনগাঁ, প্রায় ৭৬ শতাংশ।

কমিশনে জমা পড়া অভিযোগের তালিকাতেও এক নম্বরে পশ্চিমবঙ্গ। বিকাল সাড়ে চারটে পর্যন্ত এক হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে দল হিসেবে সবচেয়ে বেশি করেছে সিপিএম, মোট ২৪৫টি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত