আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নাবিল আহমেদের বিরুদ্ধে

প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নাবিল আহমেদের বিরুদ্ধে

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। পছন্দের চেয়ারম্যান প্রার্থী প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে কাজ না করলে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।


সোমবার (২০ মে) বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলা আরেক চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার।


এর আগে একইদিন এই অভিযোগে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা আনোয়ার।  আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে ফাতেমা আনোয়ার বলেন,  গত ২৭ এপ্রিল ও ১১ মে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার বাসভবনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নেতা-কর্মীদের ডেকে বলেছেন, আমি আরও চার বছর এমপি থাকব। চেয়ারম্যানরা তার প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে ভোট না করলে সরকারি আর্থিক সুবিধা যেমন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে তাদের বঞ্চিত করবেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। ছবি: সংগৃহীত
বিষয়টি তার রাজনৈতিক উপদেষ্টা সুজন সাত্তার ও একান্ত সহকারী পলাশকে দিয়ে তদারকি করছেন। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের পদ-পদবি হারানোর ভয়ভীতিও দেখাচ্ছেন। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের ব্যবহার করে অস্ত্রশস্ত্র সজ্জিত করছেন, যাতে এলাকায় ত্রাস সৃষ্টি হয়েছে।

এছাড়া এমপির মনোনীত প্রার্থী বিপুল প্রচারণার নামে ঘোড়া প্রতীকের কর্মী সমর্থকদের হুমকি মিথ্যা অপপ্রচার ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আমার কর্মী সমর্থকদের নামে মিথ্যা অভিযোগ করে হয়রানি করে যাচ্ছেন বলে অভিযোগ করেন। এমন পরিস্থিতি সুষ্ঠু ভোট গ্রহণে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে কাজী নাবিল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেন, ফাতেমা আনোয়ারের রাজনীতির কোনো পরিচয় নেই। তিনি শীর্ষ সন্ত্রাসীর বউ। অবৈধ ব্যবসা তার আয়ের উৎস। তিনি সন্ত্রাসীর বউ, তাকে আমাদের দলীয় নেতাকর্মীরা প্রত্যাখান করেছে, তাই তিনি এসব মিথ্যা অভিযোগ করছেন।

আপনি নাবিল আহমেদের সমর্থিত প্রার্থী কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে সংসদ সদস্য বা আওয়ামী লীগের সমর্থিত বিষয় না। যারা ৭ জানুয়ারি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন, সেই নেতাকর্মী ও তৃণমূলের সমর্থিত প্রার্থী আমি। এমপির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সব মিথ্যা।

যশোর সিনিয়র নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন, ফাতেমা আনোয়ার কিছু অভিযোগ করেছে। সব অভিযোগ আমলে নিয়ে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ফাতেমা আনোয়ার নয় সব প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং অপর পক্ষের নেতৃত্ব দেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ফাতেমা আনোয়ার কাজী নাবিল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার যুবলীগের নেতা তৌহিদ চাকলাদারকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সমর্থন দিয়েছেন। নাবিলের সমর্থন না পাওয়াতে ফাতেমা আনোয়ার নাবিল অংশের কিছু নেতাকর্মী নিয়ে নিজের মতো নির্বাচন করছেন। এরপর থেকে ফাতেমার সঙ্গে নাবিলের দ্বন্দ্ব শুরু। গত ১৮ মে সর্বশেষ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বজন নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ফাতেমা আনোয়ারকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত