আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাগেরহাটের ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাগেরহাটের ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের বাগেরহাটের ফকিরহাটে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে ২ ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। তাদেরকে কমিশনের নির্দেশে খুলনা রেঞ্জ অফিসে প্রত্যাহার করা হয়েছে।


সোমবার (২০ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান এ আদেশ জারি করেন।


প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি স্বপন রায়।

নির্বাচন কমিশনের দেওয়া ওই আদেশে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও বাগেরহাট জেলা ডিবির ওসি স্বপন রায়কে ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনায় নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এর আগে রোববার (১৯ মে) মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান (বাবু) প্রধান নির্বাচন কমিশনারের কাছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, 
তার কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দুই পুলিশ কর্মকর্তা হুমকি-ধামকি দেন।

ওয়াহিদুজ্জামান ফকিরহাট উপজেলা যুবলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক। এই উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, নির্বাচন কমিশনের পাঠানো চিঠি বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে। নির্বাচন কমিশনের আদেশের চিঠি পেয়ে ওই ২ কর্মকর্তাকে ইতিমধ্যে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে)  বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত