আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে কঠোর কর্মসূচি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে কঠোর কর্মসূচি

গ্যাস, বিদ্যুৎ  ও জ্বালানি তেলের দাম বাড়ালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গোপনে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে সরকার। কিন্তু যে দিন থেকে গ্যাস, বিদ্যুৎ  ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে তারপর দিন থেকেই আন্দোলন শুরু হয়ে যাবে। এ আন্দোলনে শরিক হওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরের বালু মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই, শান্তিতে নেই। সর্বত্র অন্যায়, অনাচার ছড়িয়ে পড়েছে। এ সরকার নির্যাতনের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসেছে। এখন জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই বোঝাকে সরাতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি আরো বলেন, 'ভাগ-বাটোয়ারা করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। এ সংসদের বিরোধী দলও অবৈধ। বিএনপি ভাগ-বাটোয়ারার নির্বাচনে বিশ্বাস করে না। আমরা জনগণের ভোটে বিশ্বাসি। তাই ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করিনি। বিদেশিরা এ নির্বাচনকে সমর্থন দেয়নি। তাই এরা অবৈধ সরকার।'প্রশাসনে দলীয়করণপ্রশাসনে দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, এদেশে আজ কোনো প্রতিষ্ঠান ঠিক নেই। সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করছে। সবখানে চলছে দুর্নীতি। সব সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ করা হচ্ছে। ভালো ভালো অফিসারদের চাকরিচ্যুত করা হচ্ছে। অথবা ওএসডি করা হচ্ছে। কয়েকদিন আগেই মিথ্যা অভিযোগ এক সরকারি কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে। নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার এ কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।নারায়ণগঞ্জে সাত খুন নারায়ণগঞ্জে ৭ জন নয় ১১ জনকে হত্যা করা হয়েছে বলে দাবি করে খালেদা জিয়া বলেন, এ খুনের জন্য সরকার ও সরকার দলীয় লোক জড়িত। র‌্যাব দিয়ে তুলে নিয়ে লোকগুলোকে নৃশংসভাবে হত্যা করেছে। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি। কুকর্ম ঢাকতে লাশের সঙ্গে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করলেও আসল খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আসল হোতাকে ধরা হয়নি। তাকে ধরতে সাহসও পায় না।এ সময় তিনি বলেন, জিয়াকে ধরলে (র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক) বাংলাদেশের গুম-খুনের সব তথ্য বেরিয়ে আসবে। তার এ পদে থাকার কোন যোগ্যতাই নেই। তাই অবিলম্বে তাকে অব্যাহতি দিয়ে বিচার করতে হবে।দেশ ধ্বংসের দ্বারপ্রান্তেসরকারের লুটপাট আর দুর্নীতিতে দেশ ধ্বংসের দ্বাপ্রাপ্ত উল্লেখ করে তিনি বলেন, পুলিশ বাহিনী দিয়ে নানা রকম অপকর্ম করানো হচ্ছে। সব পুলিশ খারাপ নয়। বাংলাদেশের জন্য তাদের অবদান আছে। কিন্তু একটি বিশেষ জেলার পুলিশ ও ছাত্রলীগের গুন্ডাপান্ডাদের ঢুকিয়ে পুলিশের শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে। বিশেষ জেলার ওই পুলিশ সদস্যরা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা ইচ্ছা তাই করে যাচ্ছে।পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরো বলনে, আপনাদের (পুলিশ) বলব শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালাবেন না। জনগণের সেবক হিসেবে থাকবেন। শত্রু হিসেবে নয়। আপনাদেরও ছেলেমেয়ে আছে। বিশেষ একটি জেলার পুলিশ নিজেরা অপকর্ম করছে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছে তাই করছে। এমন করলে পাল্টা জবাব দেওয়া হবে।বিচার বিভাগের স্বাধীনতা নেইএখন আর বিচার বিভাগের স্বাধীনতা নেই মন্তব্য করে খালেদা জিয়া বলেন, 'আওয়ামী লীগ নেত্রীর ১৫টিসহ সারা দেশে আওয়ামী লীগ নেতাদের ৮ হাজার মামলা বাতিল করা হয়েছে। অথচ ঠুকনো অজুহাতে বিএনপে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জজ সাহেবরা আওয়ামী লীগ দেখলেই খালাস দেয়। আর বিএনপি- জামায়াত দেখলেই জেলে ভরে।'বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা আল্লাহকে ভয় করেন, হাসিনাকে না। মিথ্যা বিচার করলে পরকালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।'সুন্দরবনের ঘটনা পরিকল্পিতসুন্দরবনের ওয়েল ট্যাংকার ডুবির ঘটনা পরিকল্পিত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, যে ওয়েল ট্যাংকারটি ডুবেছে সেটা ছিল বালু আনানেয়ার করার কার্গো। এর সঙ্গে সরকারের লোকজন জড়িত। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কোন লাভ নেই। সরকার দলীয় লোকদের কোন বিচার হবে না। সুন্দরবনে এখন আর পশুপাখি থাকবে না, পালিয়ে যাবে। এ ঘটনায় সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হবে। এ সরকার শুধু মানুষখেকো নয়, পশুখেকোও। ওরা বাংলাদেশ খেয়ে ফেলতে চায়।

শেয়ার করুন

পাঠকের মতামত