আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সারাদেশে লাগাতার অবরোধ: খালেদা জিয়া

সারাদেশে লাগাতার অবরোধ: খালেদা জিয়া

সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।সোমবার বিকেলে গুলশানে তার কার্যালয়ের প্রধান ফটকে খালেদা জিয়া এ ঘোষণা দেন।তিনি বলেন, আজ আমাদের কালো পতাকা কর্মসূচি ছিল। সমাবেশ করতে দেওয়া হয় নাই। এ জন্য পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এরপর সমাবেশের কর্মসূচি দেওয়া হবে।এর আগে তিনি গুলশানের কার্যালয় থেকে বাইরে বের হওয়ার উদ্দেশ গাড়িতে উঠেন। কিন্তু তার কার্যালয়ের গেটে পুলিশ তালা মেরে রাখায় গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেননি তিনি।

পরে তিনি গাড়ি থেকে নেমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রশ্ন রেখে বলেছেন, আমাকে কী কারণে এখানে বন্দি করে রাখা হয়েছে। গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে। এ সরকার অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার। আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ।সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন করতে হবে। সবার অংশগ্রহনে একটি নির্বাচন করতে হবে। বর্তমানে যে সরকার আছে সেই সরকার জগণের দ্বারা নির্বাচিত নয়।

সরকারের প্রতি তিনি প্রশ্ন করে বলেন, আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। সরকার আমাদের সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটি কী? সরকার বলেছে আমাকে অবরুদ্ধ করে রাখেনি, নিরাপত্তা দিয়েছে। আমি জানতে চাই এটা কোন ধরনের নিরাপত্তা? কোনোদিন তো তারা নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে মাঝে মধ্যে আটকে রেখে কীসের নিরাপত্তা?

শেয়ার করুন

পাঠকের মতামত