আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফোনালাপ: এখনো দাবিতে অনড় বিএনপি

ফোনালাপ: এখনো দাবিতে অনড় বিএনপি

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফোনালাপের বিষয়ে এখনো নিজের দাবিতে অনড় বিএনিপি।শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেন, খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের টেলিফোন আলাপের যে তথ্য তিনি গণমাধ্যমকে দিয়েছেন তা সঠিক। দু'জন টেলিফোনে কথা বলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অমিত শাহের ফোনালাপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আশা করি এখানেই তার অবসান ঘটবে। এর আগে শনিবার বিকেলে যোগাযোগ করলে টেলিফোনে অমিত শাহ বলেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি। এটা সম্পূর্ণ গুজব। প্রকাশিত খবরটির কোনো ভিত্তি নেই।' তিনি একাধিকবার উচ্চারণ করেন, 'কহি বেসিস নেহি'। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ঢাকায় সংবাদ সম্মেলনে জানান, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। পর দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ সংবাদ সম্মেলন করে জানান, তারা খোঁজ নিয়ে দেখেছেন, বিজেপি সভাপতি খালেদা জিয়াকে ফোন করেননি। এটি বিএনপির মিথ্যাচার। শনিবার বিকেলে সমকাল এবং কয়েকটি টিভি চ্যানল পৃথকভাবে যোগাযোগ করলে অমিত শাহ নিজেই জানিয়ে দেন, তার সঙ্গে খালেদা জিয়ার ফোনালাপ হয়নি। এটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আপনি ফোন করেছেন কি না বেসরকারি টিভি চ্যানেল ২৪ এর এমন প্রশ্নে অমিত শাহ বলেন, 'আমি ফোন করিনি। এটি পুরোটাই গুজব। আমি বাইরে কোনো ফোন করিনি।'

শেয়ার করুন

পাঠকের মতামত