আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কাল আ. লীগের মহাসমাবেশ

কাল আ. লীগের মহাসমাবেশ

অনুমতি নেই, যা বোঝার বুঝে নিন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামীকাল সোমবার বেলা দুটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় রকমের সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। কিন্তু রাজধানী ঢাকায় এখনো সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশ করতে এখনো অনুমতি নেয়নি আওয়ামী লীগ।জানতে চাইলে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজধানীতে সভা-সমাবেশের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। আওয়ামী লীগের সমাবেশের জন্য সেটা শিথিল হতে পারে। দুই দলের জন্য কেন দুই নীতি? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, যা বোঝার বুঝে নিন।সমাবেশের অনুমতি না থাকা প্রসঙ্গে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো অনুমতি নেইনি। তবে অনুমতি নিয়েই সমাবেশ করব।’আওয়ামী লীগের দপ্তর সূত্র জানিয়েছে, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবসে’ সমাবেশ করতে না পারায় আগামীকাল রাজধানী ঢাকায় ব্যাপক জনসমাগমের চেষ্টা করবে আওয়ামী লীগ। জনসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সমাবেশ সফল করতে গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংসদের নিয়ে যৌথসভা করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সমাবেশ সফল করতে সৈয়দ আশরাফ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সব শ্রেণী-পেশা এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আগামীকালের সমাবেশ করতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ পৃথক যৌথসভা করেছে। দলটির লক্ষ্য, ৫ জানুয়ারির ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে শক্তির মহড়া দেওয়া।গত দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে রাজধানীতে একইদিনে সমাবেশের ঘোষণা দেয়। পরে ডিএমপি সমাবেশের ওপর অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ করতে চাইলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রাখা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। বর্তমানে তিনি কার্যালয়ে ভেতরেই অবস্থান করছেন। আর নিষেধাজ্ঞার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে আওয়ামী লীগ।আজ রোববার দুপুর ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, মঞ্চ করার জন্য বাঁশ ও কাঠ নিয়ে শ্রমিকরা কাজ করছেন। একজন শ্রমিক বলেন, আজ রাতের মধ্যেই মঞ্চ তৈরির কাজ শেষ হতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত