আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

প্রশ্ন ফাঁসকারীদের প্রেমিক-প্রেমিকাও পর্যবেক্ষণে

প্রশ্ন ফাঁসকারীদের প্রেমিক-প্রেমিকাও পর্যবেক্ষণে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ এ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে তাদের রেহাই দেওয়া হবে না।’ মন্ত্রী বলেন, ‘এবার বিজিপ্রেসের দিকে জোর দেওয়া হচ্ছে বেশি। সেখানে যাঁরা দুষ্টুলোক, তাঁদের প্রতি হুঁশিয়ারি—এবার তাঁরা রেহাই পাবেন না। তাঁদের বংশধরদেরও চোখে চোখে রাখা হচ্ছে। এমনকি তাঁদের বাবা-মা, প্রেমিক-প্রেমিকা সবাইকে মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।’আজ বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার যারা সন্দেহের তালিকায় আছে, এমন কিছু লোককে আমরা চিহ্নিত করেছি। এ ছাড়া ফেসবুকে যাতে কেউ এ ধরনের বিভ্রান্তি ছড়াতে না পারে, এ জন্য বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের একটাই কথা, এবার আর কেউ এ ধরনের অপরাধ করে রেহাই পাবেন না।’পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘কেউ বিভ্রান্তি সৃষ্টিকারীদের দিকে ছুটবেন না। বইয়ের প্রতি মনোযোগী হোন। ভালোভাবে পরীক্ষা দিন।’সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত