আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সাক্ষাৎ করলেন স্বজনরা, সুস্থ আছেন খালেদা

সাক্ষাৎ করলেন স্বজনরা, সুস্থ আছেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেছেন স্বজনেরা। খালেদা জিয়ার পরিবারের চার সদস্য পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে দেখা করে এসেছেন। তাদের সঙ্গে ‘রাজনীতি ও পরিবার’ নিয়ে কথা বলেছেন খালেদা জিয়া।

শুক্রবার (৯ ফেক্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কারাফটকে দেখা করেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী ও ছেলে এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বজনদের বাসা থেকে কারাফটকে নিয়ে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, স্বজনদের সঙ্গে ৫৫ মিনিট কথা বলেন বিএনপির চেয়ারপারসন।

এদিকে জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, বিকেল ৩টা ৩৫ মিনিটে ওই চারজন সাবজেলে প্রবেশ করেন।

তবে বেরিয়ে আসার পর গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেননি স্বজনরা। ব্যারিস্টার মীর হেলাল জানান, কারা কর্তৃপক্ষের কারণে গণমাধ্যমের মুখোমুখি হননি তারা।

মীর হেলাল জানান, স্বজনদের বিএনপির চেয়ারপারসন জানিয়েছেন তিনি ভালো আছেন ও সুস্থ আছেন। তিনি আরো জানান, এ বিষয়ে বিস্তারিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।

বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়।

রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত